ইবিতে হল বন্ধের সিদ্ধান্ত পরিবর্তন

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক ইসলামী বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ০৩:২৩ পিএম, ২১ জুন ২০২৩
ফাইল ছবি

২৪ জুন থেকে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) পবিত্র ঈদুল আজহার ছুটি শুরু হচ্ছে। সোমবার (১৯ জুন) প্রভোস্ট কাউন্সিলের সভায় ক্যাম্পাস বন্ধের দুদিন আগ থেকে হল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়।

তবে বুধবার (২১ জুন) প্রভোস্ট কাউন্সিলের জরুরি সভায় এ সিদ্ধান্ত পরিবর্তন করে আগামী ২৪ জুন হল বন্ধের সিদ্ধান্ত গৃহীত হয়। প্রভোস্ট কাউন্সিলের সভাপতি অধ্যাপক ড. দেবাশীষ শর্মা এ তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: ক্যাম্পাসের আগেই ইবির হল বন্ধ, ক্ষুব্ধ শিক্ষার্থীরা

তিনি বলেন, আমরা শিক্ষার্থীদের দিকটি বিবেচনা করেই সিদ্ধান্ত পরিবর্তন করেছি। আগামী ২৪ জুন সকাল ১০টার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রেজিস্ট্রার অফিস সূত্র জানায়, আগামী ২২ ও ২৩ জুন সাপ্তাহিক ছুটি এবং ২৪ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত ঈদুল আযহা উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে। তবে ৬ ও ৭ জুলাই সাপ্তাহিক ছুটি থাকায় আগামী ৮ জুলাই থেকে একাডেমিক কার্যক্রম যথারীতি শুরু হবে।

রুমি নোমান/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।