তনু হত্যা : রাবির ক্লাস-পরীক্ষা বন্ধ রাখার আহ্বান


প্রকাশিত: ১০:০৬ এএম, ০২ এপ্রিল ২০১৬

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ইতিহাস বিভাগের শিক্ষার্থী সোহাগী জাহান তনু হত্যার দ্রুত বিচারের দাবিতে রোববার ক্লাস-পরীক্ষা বর্জন করার আহ্বান জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রগতিশীল ছাত্রজোট। শনিবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপিতে এ তথ্য জানানো হয়।

দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে চলমান কর্মসূচির অংশ হিসেবে প্রগতিশীল ছাত্রজোটের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে এ ধর্মঘটের ডাক দেয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সেনানিবাসের ভিতরে সোহাগী জাহান তনুকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসেবে আগামী ৩ এপ্রিল সকল শিক্ষাপ্রতিষ্ঠানে ধর্মঘট ডাকা হয়েছে।

তবে এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহম্মদ মিজানউদ্দিন জাগো নিউজকে বলেন, আগামীকালও ক্লাস-পরীক্ষা অনুষ্ঠিত হবে।

রাশেদ রিন্টু/এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।