ঢাবির প্রাণিবিদ্যা বিভাগকে ১০ লাখ টাকা অনুদান


প্রকাশিত: ১০:১৫ এএম, ০৩ এপ্রিল ২০১৬

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) প্রাণিবিদ্যা বিভাগের অবকাঠামোগত উন্নয়নের লক্ষ্যে ১০ লাখ টাকার অনুদান প্রদান করেছেন ওই বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক সৈয়দ মো. হুমায়ুন কবির।

রোববার উপাচার্য দফতর সংলগ্ন লাউঞ্জে আয়োজিত এক অনুষ্ঠানে অনুদানের এই চেক বিভাগীয় চেয়ারম্যান অধ্যাপক ড. মো: আনোয়ারুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকসহ প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

প্রাণিবিদ্যা বিভাগের উন্নয়নে অনুদান প্রদান করায় অবসরপ্রাপ্ত অধ্যাপক সৈয়দ মো. হুমায়ুন কবিরকে ধন্যবাদ জানিয়ে উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, একজন শিক্ষকের সীমিত সঞ্চয় থেকে অনুদান প্রদান করার দৃষ্টান্ত বিরল। তার এই দৃষ্টান্ত অনুসরণ করার জন্য উপাচার্য সকলের প্রতি আহ্বান জানান। এই অনুদান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রমকে আরও গতিশীল ও সম্প্রসারিত করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এমএইচ/একে/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।