স্নাতকোত্তর প্রাইভেট কোর্সে রেজিস্ট্রেশনের সময় বৃদ্ধি


প্রকাশিত: ০১:৫৯ পিএম, ০৫ এপ্রিল ২০১৬

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষের স্নাতকোত্তর প্রথম পর্ব প্রাইভেট রেজিস্ট্রেশনের সময় বাড়ানো হয়েছে। আগামী ৫ এপ্রিল থেকে ৮ এপ্রিল পর্যন্ত সময় বৃদ্ধি করা হয়েছে।

মঙ্গলবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতরের ভারপ্রাপ্ত পরিচালক ফয়জুল করিম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
 
বিজ্ঞপ্তিতে জানানো হয়, শিক্ষার্থীরা আগামী ৮ এপ্রিল পর্যন্ত রেজিস্ট্রেশন করতে পারবেন। এ সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.nu.edu.bd Iww w.nu.edu.bd/admissions) জানা যাবে।

আমিনুল ইসলাম/এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।