ঢাবি সাংবাদিকতা অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ডিরেক্টরি প্রকাশিত


প্রকাশিত: ০২:১৫ পিএম, ০৫ এপ্রিল ২০১৬

ঢাকা বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা অ্যালামনাই অ্যাসোসিয়েশন (ডিইউএমসিজেএএ)-এর সদস্যদের তথ্য সম্বলিত ডিরেক্টরি প্রকাশিত হয়েছে। গত ১৬ মার্চ ঢাবি উপাচার্য ও ডিইউএমসিজেএএ-এর প্রধান পৃষ্ঠপোষক অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক তার দফতরে আয়োজিত এক অনুষ্ঠানে ডিরেক্টরির মোড়ক উন্মোচন করেন।

এসময় সাংবাদিকতা বিভাগের চেয়ারপারসন অধ্যাপক মো. মফিজুর রহমান, ডিইউএমসিজেএএ-এর সভাপতি মো. আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক স্বপন কুমার দাস, ডিরেক্টরি কমিটির আহ্বায়ক ড. অলিউর রহমানসহ নির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

ডিরেক্টরিটি সাংবাদিকতা বিভাগের সেমিনার লাইব্রেরিতে রেজাউল হাসান আকন্দ (০১৮১১২৫৮৭৮৭) এবং অসীম কুমার দাশ (০১১৯৬০২৮৬২৪)–এর কাছ থেকে ১০০/= (একশত টাকা) শুভেচ্ছামূল্য পরিশোধ করে সংগ্রহ করা যাবে। -বিজ্ঞপ্তি

এসএইচএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।