ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের নতুন পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ আলী
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের (ইআবি) নতুন পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে নিয়োগ পেয়েছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত পরিচালক (জনসংযোগ) মোহাম্মদ আলী।
সোমবার (২৭ জানুয়ারি) সকালে তিনি এ পদে যোগদান করেন।
এসময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শামছুল আলম, কোষাধ্যক্ষ এএসএম মামুনুর রহমান খলিলী, কামিল (স্নাতকোত্তর) শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ অলী উল্যাহ, কারিকুলাম উন্নয়ন ও মূল্যায়ন কেন্দ্রের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ শাযাআত উল্লাহ ফারুকী, রেজিস্ট্রার মো. আইউব হোসেন প্রমুখ।
মোহাম্মদ আলী কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থেকে স্নাতক, স্নাতকোত্তর ও এমফিল ডিগ্রি অর্জন করেন। পরবর্তী সময়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
তার বাড়ি ঠাকুরঁগাও সদর উপজেলার গোরেয়া ইউনিয়নের মিলনপুর গ্রামে।
এসআর/এএসএম