রাবি উদীচীর সভাপতি সারওয়ার, সম্পাদক রায়হান

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক রাবি
প্রকাশিত: ০৬:৩৪ পিএম, ৩১ জানুয়ারি ২০২৫

উদীচী শিল্পীগোষ্ঠী রাজশাহী বিশ্ববিদ্যালয় সংসদের নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি হয়েছেন ড. গোলাম সারওয়ার ও সাধারণ সম্পাদক রায়হান ইসলাম। শুক্রবার (৩১ জানুয়ারি) সম্মেলন উদযাপন শেষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় এ কমিটি ঘোষণা করা হয়।

কমিটিতে সহ-সভাপতি হলেন নবনীতা রায়, সৌরভ কুমার সূত্রধর ও মাহবুবুর রহমান, সহ-সাধারণ সম্পাদক হৈমন্তী রায়, সঞ্চিতা সরকার নীলাঞ্জনা, কোষাধ্যক্ষ শর্মিলী রাণী মাহাতো, সম্পাদক মণ্ডলির সদস্য ফারাহ তাসফিয়া নাইসা, সূচনা দত্ত, তাহফিম হাসান মেহেদী, সাদিয়া শবনম ইমো এবং সদস্য হিসেবে আছেন পূর্ণজিতা মজুমদার, তনুশ্রী দে, মৌমিতা হক মেঘা, অর্ণব গোপ ও তানভীর আহমেদ। এছাড়া নতুন কমিটির নেতৃবৃন্দ পরে আরও দুজন সদস্য যুক্ত করবেন।

এর আগে এদিন সকাল সাড়ে ৮টায় উদীচী শিল্পীগোষ্ঠী বিশ্ববিদ্যালয় সংসদের ২০তম সম্মেলন রাকসু ভবনের সামনে উদ্বোধন করা হয়। শেষে বর্ণাঢ্য শোভাযাত্রা নিয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন উদীচী কর্মীরা। বেলা ১১টায় কাউন্সিল অধিবেশন শুরু হয়। এ অধিবেশনে বিশ্ববিদ্যালয় সংসদের বিগত কমিটির সভাপতি ড. গোলাম সারওয়ারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি জুলফিকার আহমেদ গোলাপ, কেন্দ্রীয় উদীচীর সদস্য শিল্পী আক্তার ও রুমি প্রভা। অধিবেশন শেষে বেলা ২টায় দুই বছর মেয়াদি নতুন কমিটি ঘোষণা করা হয়।

মনির হোসেন মাহিন/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।