নীলফামারীতে বিপুল পরিমাণ গাঁজাসহ নারী আটক


প্রকাশিত: ০৮:৫১ এএম, ২০ মে ২০১৬

নীলফামারীতে বিপুল পরিমাণ গাঁজাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১৩।

বৃহস্পতিবার রাতে নীলফামারীর সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের বড়দহ ডাঙ্গাপাড়া গ্রামে অভিযান চালিয়ে ২৪২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী মাহমুদাকে (৪০) আটক করা হয়। এ সময় মাহমুদার স্বামী আনোয়ার হোসেন পালিয়ে যান।

এ ঘটনায় আজ শুক্রবার সকাল ১১টায় র‌্যাব-১৩ রংপুর কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করা হয়।

সংবাদ সম্মেলনে র‌্যাব-১৩ রংপুরের অধিনায়ক এটিএম আতিকুল্লাহ জানান, দীর্ঘদিন ধরে গ্রামের ওই দম্পতি মাদকের ব্যবসা করে আসছে। তারা গাঁজার একটি বড় চালান তাদের বসতবাড়ির টিনের ঘরে লুকিয়ে রেখেছিল। র‌্যাব সদসস্যেরা তল্লাশী চালিয়ে ৮০টি বড় ধরনের পোটলায় বেঁধে রাখা গাঁজা উদ্ধার করে। এসময় তারা ওই নারী মাদক ব্যবসায়ীকে আটক করে।

জাহেদুল ইসলাম/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।