বেনাপোলে শিশুসহ ২১ জন আটক


প্রকাশিত: ১২:০২ পিএম, ২২ মে ২০১৬

সীমান্তের অবৈধ পথে ভারত থেকে দেশে ফেরার সময় বেনাপোল সীমান্ত থেকে ৪ শিশুসহ ২১ বাংলাদেশি নারী-পুরুষকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
 
রোববার দুপুরে বেনাপোলের সাদীপুর সীমান্ত থেকে এদের আটক করা হয়। তবে এ সময় কোনো পাচারকারীকে আটক করতে পারিনি বিজিবি।

আটকদের মধ্যে ১৩ জন পুরুষ, ৪ জন মহিলা ও ৪ জন শিশু রয়েছে। এদের বাড়ি যশোর,  বরিশাল, ফরিদপুর, ময়মনসিংহ ও বাগেরহাট, জেলার বিভিন্ন এলাকায়।

বেনাপোল চেকপোস্ট বিজিবি ক্যাম্পের ইনচার্জ সুবেদার নজরুল ইসলাম জানান, ভারত থেকে একদল নারী পুরুষ বাংলাদেশে প্রবেশ করছে এমন খবরের ভিত্তিতে সাদিপুর গ্রামের মেহগনী বাগান এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। আটকদের অবৈধ পারাপার আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানা পুলিশে সোপর্দ করা হয়েছে বলে তিনি জানান।

জামাল হোসেন/ এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।