ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল শুরু
গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ রুটে ৬ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু হয়েছে। সোমবার সকাল পৌনে ৯টার দিকে উদ্ধারকারী ট্রেন লাইনচ্যুত বগিটিকে সরিয়ে দিলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
এর আগে রোববার রাত আড়াইটার দিকে আন্তঃনগর হাওড় এক্সপেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হলে এ রুটে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ থাকে।
রেলওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকার কমলাপুর থেকে রোববার দিবাগত রাতে হাওড় এক্সপ্রেস ট্রেনটি গাজীপুর হয়ে মোহনগঞ্জ যাচ্ছিল। যাত্রা পথে ট্রেনটি ঢাকা-ময়মনসিংহ রেললাইনের গাজীপুরের ভাওয়াল এলাকায় পৌঁছালে ট্রেনটির একটি বগির চারটি চাকা লাইচ্যুত হয়ে যায়। এ কারণে যমুনা ও বলাকাসহ কয়েকটি ট্রেন আশপাশের স্টেশনে আটকা পড়ে।
জয়দেবপুর রেলজংশন পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. দাদন মিয়া জানান, ঘটনাস্থলে রিলিফ ট্রেন এসে উদ্ধার কাজ চালায়। পরে লাইনচ্যুত বগিটি রেললাইন থেকে সরানোর পর সকাল পৌনে ৮টার দিকে ওই রুটে ট্রেন চলাচল শুরু হয়।
আমিনুল ইসলাম/এসএস/এমএস