কালিয়াকৈরে পোশাক কারখানায় আগুন


প্রকাশিত: ০৭:৫০ এএম, ০৪ জুন ২০১৬

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় নূরু গ্রুপের একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।  আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের কালিয়াকৈর ও আশপাশের স্টেশনের ৪টি ইউনিটের কর্মীরা কাজ করছে।

শনিবার বেলা সাড়ে ১১টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

কালিয়াকৈর ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার অপূর্ব বল জানান, শনিবার বেলা সাড়ে ১১টার দিকে ওই কারখানার ৬ তলা ভবনের দ্বিতীয় তলার কাপড়ের গুদামে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কালিয়াকৈর ও সাভার ইপিজেড স্টেশনের ৪টি ইউনিটের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। অগ্নিকাণ্ডে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
                    
আমিনুল ইসলাম/এফএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।