গাজীপুরে পোশাক কারখানা পরিদর্শনে ব্রিটিশ হাইকমিশনার


প্রকাশিত: ০১:৩৩ পিএম, ০৬ জুন ২০১৬

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় সোমবার পৃথক দুইটি পোশাক কারখানা পরিদর্শন করেছেন ব্রিটিশ হাইকমিশনার অ্যালিসন ব্লেক। এ সময় তিনি এ দেশের জনশক্তির কথা উল্লেখ করে বলেন, ‘আমি অনেক পরিশ্রম করে এই পর্যায় এসেছি। এদেশে নারীদের মধ্যে যে দক্ষতা ও শক্তি আছে, তা কাজে লাগিয়ে পোশাক শিল্পকে এগিয়ে নেয়া যাবে।’

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন ডালাস ফ্যাশন লিমিটেড কারখানার ব্যবস্থাপনা পরিচালক জুলফিকার আলী, ডালাসের ভাইস প্রেসিডেন্ট মো. হাতেম আলী, ডালাসের পরিদর্শক ফরিদ আহাম্মেদ, কালিয়াকৈর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সিরাজুল ইসলাম, কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোতালেব মিয়া, পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম প্রমুখ।

ব্রিটিশ হাইকমিশনার অ্যালিসন ব্লেক সোমবার সকাল ১০টার দিকে কালিয়াকৈরে পৌঁছান। প্রথমে তিনি উপজেলার পূর্ব চান্দরা এলাকার ডালাস ফ্যাশন লিমিটেড কারখানা পরিদর্শন করেন। পরে দুপুরে চন্দ্র পল্লী বিদ্যুৎ এলাকায় ইকুটেক্স লিমিটেড কারখানাটি পরিদর্শন করেন।

তিনি দুইটি কারখানার শ্রমিকদের খোঁজ-খবর নেন। পরে  তিনি ইকুটেক্স কারখানার শ্রমিকদের সন্তানদের জন্য করা শিশু পরিচর্যা কেন্দ্রে কেক কাটেন।

আমিনুল ইসলাম/এআরএ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।