শিশু সনুকে দেশে পাঠানোর প্রক্রিয়া শুরু


প্রকাশিত: ০৯:৩৬ এএম, ০৯ জুন ২০১৬

অবশেষে ভারতের নয়াদিল্লির শিশু সনুকে দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে সনুর ডিএনএ টেস্ট করার জন্য রক্ত সংগ্রহ করা হয়েছে।

এদিন ভারতীয় দূতাবাসের সেক্রেটারি রমা কান্ত গুপ্ত, চিত্তরঞ্জন বহেরা ও ভেব প্রকাশ গ্রোডার যশোর কিশোর উন্নয়ন কেন্দ্রে এসে সনুর রক্তসহ বিভিন্ন নমুনা সংগ্রহ করেন। এরপর সেগুলো নিয়ে তার মা-বাবার রক্তের সঙ্গে পরীক্ষা করবেন। সব কিছু মিলে গেলে ভারতীয় দূতাবাস সনুকে তার মা-বাবার কাছে হস্তান্তর করবে।
 
যশোর কিশোর উন্নয়ন কেন্দ্রের সহকারী পরিচালক শাহবুদ্দিন জানান, ৬ মাস আগে সনু যশোর কিশোর উন্নয়ন কেন্দ্রে নিরাপদ হেফাজতে আসে। এখানে আসার পর সনুর পরিবারের খোঁজ করা শুরু হয়। পরে জানা যায়, তার মা-বাবা দিল্লিতে থাকেন। দূতাবাসের মাধ্যমে দিল্লিতে সনুর মা-বাবা পাওয়া যায়। এখন দূতাবাস তাদের আইনি প্রক্রিয়া শুরু করেছে।

আজ তারা ডিএনএ টেস্টের জন্য রক্ত নিয়ে গেছে। সব কিছু মিলে গেলে সনুকে ফেরত পাঠানো হবে।

উল্লেখ্য, ২০১০ সালে দিল্লি থেকে নিখোঁজ হয় সনু নামে এই শিশু।

মিলন রহমান/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।