গাজীপুরে বিশেষ অভিযানে আটক ৭৯
গাজীপুরে পুলিশের বিশেষ অভিযানে এক জেএমবি সদস্যসহ ৭৯ জনকে গ্রেফতার করা হয়েছে।
গাজীপুর জেলা পুলিশের বিশেষ শাখা সূত্রে জানা গেছে, দেশব্যাপী চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে শুক্রবার রাত থেকে শনিবার ভোর পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওই ৭৯ জনকে গ্রেফতার করা হয়।
এদের মধ্যে জয়দেবপুর থানায় ৩৭ জন, টঙ্গীতে ২০ জন, শ্রীপুরে ৭ জন, কাপাসিয়ায় ৫ জন, কালীগঞ্জে ৭ জন এবং কালিয়াকৈর থানায় ৩ জনকে গ্রেফতার করা হয়। আটকদের মধ্যে বিভিন্ন মামলার পলাতক, সাজাপ্রাপ্ত আসামি এবং বিভিন্ন অপরাধী রয়েছে।
এছাড়া অভিযানে নাম্বারবিহীন ২৬টি মোটরসাইকেল, ৮১ পিস ইয়াবা ও ২০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।
আমিনুল ইসলাম/এফএ/এমএস