মীর কাসেমের সঙ্গে সাক্ষাৎ করতে কারাগারে আইনজীবীরা
ফাইল ছবি
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ বন্দী ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মীর কাসেম আলীর সঙ্গে দেখা করতে গেছেন তার ছেলে ও আইনজীবীরা। শনিবার বেলা ১১টার দিকে তারা ওই কারাগারে যান।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর সিনিয়র জেল সুপার প্রশান্ত কুমার বনিক জানান, শনিবার বেলা ১১টার দিকে মীর কাসেমের ছেলে ব্যারিস্টার মীর আহমেদ বিন কাসেম, ব্যারিস্টার নজিবুর রহমান, আইনজীবী মতিউর রহমান আকন, ব্যারিস্টার নূরুল্লাহসহ পাঁচজন আইনজীবী মীর কাসেম আলীর সঙ্গে স্বাক্ষাৎ করতে কারাগারে এসেছেন।
প্রসঙ্গত, গ্রেফতারের পর ২০১২ সাল থেকে তিনি এ কারাগারে রয়েছেন। ১৪ সালের আগে তিনি হাজতবাসকালে ডিভিশনপ্রাপ্ত বন্দীর মর্যাদায় ছিলেন। পরে দণ্ডপ্রাপ্তির পর তাকে ফাঁসির কনডেম সেলে পাঠানো হয়।
আমিনুল ইসলাম/এফএ/আরআইপি