কালীগঞ্জে ওয়েস্টেজ গোডাউনে আগুন
গাজীপুরের কালীগঞ্জে ইলেকট্রিক শটসার্কিট থেকে একটি ওয়েস্টেজ গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাতে উপজেলার জামালপুর ইউনিয়নের বড়দার মোড় এলাকায় অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। এ ঘটনায় কালীগঞ্জ ও পলাশ ফারার সার্ভিসের দুটি ইউনিট টানা তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
কালীগঞ্জ ফারার সার্ভিসের স্টেশন অফিসার মো. আব্দুস সাত্তার জানান, বৃহস্পতিবার উপজেলার জামালপুর ইউনিয়নের দোলান বাজার সংলগ্ন বড়দার মোড় এলাকায় একটি ওয়েস্টেজ গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খরর পেয়ে কালীগঞ্জ ও পাশ্ববর্তী পলাশ উপজেলার দু’টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে তিন ঘণ্টা চেষ্টা চালানোর পর আগুন নিয়ন্ত্রণে আসে।
ধারণা করা হচ্ছে ইলেকট্রিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। গোডাউনের ভেতরে পলি ও ফোম থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এসময় প্রায় পাঁচ লক্ষ টাকার মালামাল উদ্ধার করতে পারলেও গোডাইনের বেশ কিছু মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। অগ্নিকাণ্ডের ঘটনায় ওই গোডাউনসহ পাশের আরো ২টি দোকান ঘর পুড়ে গেছে।
এদিকে ওই গুডাউনের মালিক জোবায়ের আলম জানান, তিনি ব্রিটিশ এমেরিকান টোবাকো কোম্পানির ওয়েস্টেজ এজেন্ট হয়ে পাঁচ বছর যাবৎ ব্যবসা করছেন।
ওই গোডাউনের কেয়ারটেকার সামছুল হকের দাবি, তাদের প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
আব্দুর রহমান আরমান/এফএ/পিআর