রাকসু নির্বাচন

ভোটার আসার আগে শতাধিক ব্যালটে স্বাক্ষর, কারচুপির অভিযোগ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজশাহী
প্রকাশিত: ০৮:০৩ পিএম, ১৬ অক্টোবর ২০২৫

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (রাকসু), হল ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনের একটি কেন্দ্রের ভোটার আসার আগেই শতাধিক ব্যালট পেপারে স্বাক্ষর করেছেন এক সহকারী প্রিজাইডিং কর্মকর্তা। এতে ওই কেন্দ্রের পোলিং এজেন্টরা দাবি করেন ভোটে কারচুপি করার জন্যই এ স্বাক্ষর করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুর ৩টার দিকে শহীদুল্লাহ একাডেমিক ভবনের ১৫০ গ্যালারিতে শহীদ জিয়াউর রহমান হল কেন্দ্রে এ ঘটনা ঘটেছে। অভিযুক্ত কর্মকর্তা হলেন সহকারী প্রিজাইডিং কর্মকর্তা অধ্যাপক মশিউর রহমান।

ভোট কেন্দ্রটিতে দেখা যায়, কেন্দ্রের দায়িত্বরত সহকারী প্রিজাইডিং কর্মকর্তা ভোটার আসার আগে শতাধিক ব্যালট পেপার স্বাক্ষর করে রেখেছেন। এ বিষয়ে তিনি বলেন, কেন্দ্র্রে ভোটারের ভিড় বেশি থাকায় তিনি আগে থেকে স্বাক্ষর করে রেখেছেন। কোনো কারচুপির সুযোগ নেই।

ওই কেন্দ্রে দায়িত্বরত পোলিং এজেন্ট মহিউদ্দিন আহমেদ সীমান্ত বলেন, কেন্দ্রে হঠাৎ আমি দেখতে পাই স্যার তার কাছে গেলেই তিনি পেপার দিয়ে দেন। আমি গিয়ে দেখি তিনি ভোটার আসার আগে শতাধিক পেপার স্বাক্ষর করে রেখেছেন। তিনি তার পছন্দের ভোটার আসলে একের অধিক ব্যালট পেপার দেবেন এ উদ্দেশে তিনি এটি করেছেন।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে কেন্দ্রর দায়িত্বরত প্রিজাইডিং কর্মকর্তা অধ্যাপক মাহবুবুর রহমান, কেন্দ্রে এ ধরনের একটি ঘটনা ঘটেছে। কর্মকর্তার এ কাজটি ঠিক হয়নি।

আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।