মুকসুদপুরে শিশুকে গলা কেটে হত্যা


প্রকাশিত: ১০:৫২ এএম, ২২ জুন ২০১৬

গোপালগঞ্জের মুকসুদপুরে লামিয়া খানম (৭) নামে এক শিশুকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার সকালে উপজেলার বামনডাঙ্গা গ্রামের একটি পাটক্ষেত থেকে শিশুটির লাশ উদ্ধার করে পুলিশ।
সে বামনডাঙ্গা দাখিল মাদ্রাসার প্রথম শ্রেণির ছাত্রী এবং ওই গ্রামের কেরামত খালাসীর মেয়ে।

মুকসুদপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান জানান, মঙ্গলবার বিকেল থেকে লামিয়াকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। সকালে স্থানীয়রা লামিয়াদের বাড়ির পাশের একটি পাট ক্ষেতে শিশুটির গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়।

এস এম হুমায়ূন কবীর/এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।