যশোরে গরু ব্যবসায়ী নিহত


প্রকাশিত: ০৩:২৪ পিএম, ২৬ জুন ২০১৬

যশোরে কে লাইন পরিবহনের একটি বাসের সঙ্গে গরুবাহী নসিমনের সংঘর্ষে আশরাফ হোসেন লাল্টু (৪০) নামে এক ব্যবসায়ী নিহত ও অপর তিনজন আহত হয়েছেন। এসময় মারা গেছে নসিমনে থাকা চারটি গরু। রোববার সন্ধ্যার পর যশোর-মাগুরা মহাসড়কের রাঘবপুর বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত লাল্টু হোসেন মাগুরার শালিখা উপজেলার পোড়াগাছি গ্রামের বাসিন্দা। আহতরা হলেন, শালিখার হাজামবাড়ী গ্রামের জাহাঙ্গীর হোসেন ও ইছহাক আলী। অপর আহত নসিমন চালকের নাম জানা যায়নি।  

খাজুরা পুলিশ ফাঁড়ির আইসি এসআই মাসুদ জানান, সন্ধ্যার দিকে যশোরের বাঘারপাড়ার খাজুরা বাজার থেকে গরু নিয়ে ব্যবসায়ীরা নিজ এলাকা শালিখায় যাচ্ছিলেন। পথিমধ্যে যশোর-মাগুরা মহাসড়কের খাজুরা এলাকার পুলেরহাটে পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা কে লাইন পরিবহনের একটি বাসের সংঘর্ষ হয়। এতে নসিমন চালকসহ ৪ গরু ব্যবসায়ী আহত হন।

আহত দুইজনকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে এবং অপর দুইজনকে মাগুরায় নিয়ে যাওয়া হয়। পরে যশোর মেডিকেল কলেজে আহত লাল্টুর মৃত্যু হয়েছে। এছাড়া নসিমনে থাকা চারটি গরু মারা গেছে।

মিলন রহমান/এআরএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।