হাদিকে নিয়ে কটূক্তি

দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট থেকে এক শিক্ষার্থী বহিষ্কার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৯:২৮ পিএম, ২১ ডিসেম্বর ২০২৫

শহীদ ওসমান হাদির শাহাদাতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য ও উল্লাস করার অভিযোগে মনমোহন রায় নামের এক ছাত্রকে দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট থেকে বহিষ্কার করা হয়েছে।

রোববার (২১ ডিসেম্বর) অধ্যক্ষ প্রকৌশলী মো. আব্দুল ওয়াদুদ মন্ডল সই করা এক চিঠিতে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

বহিষ্কার হওয়া মনমোহন রায় দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ঢাকেশ্বরী গ্রামের মানিক চন্দ্র রায়ের ছেলে। তিনি টেকনোলজি-পাওয়ার বিভাগের ষষ্ঠ সেমিস্টারের ছাত্র।

বহিষ্কারের বিষয়টি অধ্যক্ষ প্রকৌশলী মো. আব্দুল ওয়াদুদ মন্ডল নিশ্চিত করেছেন।

এমদাদুল হক মিলন/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।