সড়ক দুর্ঘটনায় সাংবাদিক নিহত


প্রকাশিত: ০৮:৩৮ এএম, ০৫ জুলাই ২০১৬

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় ‘দৈনিক আলোকিত বালাদেশ’ পত্রিকার আশুলিয়া প্রতিনিধি ও যুব জোট ঢাকা জেলা শাখার সভাপতি ইসরাফিল হোসেন (৪৫) নিহত হয়েছেন। এসময় তার স্ত্রী, মেয়ে ও চালক আহত হয়েছেন।

নিহত ইসরাফিল হোসেন খুলনার দীঘলিয়া উপজেলার আবু হোসেন সিকদারের ছেলে।

মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার পোনা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, সকাল সাড়ে ৭টার দিকে ঈদ উপলক্ষে ইসরাফিল হোসেন তার পরিবারের সদস্যদের একটি প্রাইভেটকারে করে ঢাকা থেকে খুলনার উদ্দেশ্যে রওনা দেন। পথিমেধ্যে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানীর পোনা এলাকায় একটি অটোরিকশা সাইড দিতে গিয়ে প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে প্রাইভেটকারটি কারটি দুমড়ে মুচড়ে যায়। এসময় প্রাইভেটকারের ভেতরে থাকা ইসরাফিল হোসেন ঘটনাস্থলেই নিহত হন এবং তার স্ত্রী  মেয়ে ও চালক গুরুতর অহত হন। পরে গুরুতর আহতদের খুলনা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এস এম হুমায়ূন কবীর/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।