ভোটারের কাছ থেকে সোনার আংটি উপহার পেলেন হান্নানপত্নী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০৯:১৬ পিএম, ০৩ ফেব্রুয়ারি ২০২৬
আবদুল হান্নান মাসউদের স্ত্রী শ্যামলী সুলতানা জেদনীর হাতে সোনার আংটি পরিয়ে দেন একজন নারী ভোটার/ছবি-সংগৃহীত

স্বামীর পক্ষে ভোট চাইতে গিয়ে সোনার আংটি উপহার পেলেন নোয়াখালী-৬ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদের স্ত্রী শ্যামলী সুলতানা জেদনী।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে হাতিয়ার জাহাজমারা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের দুবাই প্রবাসী আমিরের বাড়িতে ভোট চাইতে গেলে প্রবাসীর মা এটি তাকে উপহার দেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে দুবাই প্রবাসী আমিরের বাড়িতে শাপলা কলির একটি উঠান বৈঠকে যোগ দেন শ্যামলী সুলতানা জেদনী। বৈঠক শুরুর আগে প্রবাসীর মা মঞ্চে গিয়ে জেদনীকে একটি সোনার আংটি পরিয়ে দেন। এটিকে উপহার হিসেবে গ্রহণের অনুরোধ করেন ওই বৃদ্ধা ভোটার। এসময় উপস্থিত নারী ভোটাররা করতালি দিয়ে অভিবাদন জানান।

স্বামীর পক্ষে ভোট চাইতে গিয়ে সোনার আংটি উপহার পেলেন নোয়াখালী-৬ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদের

শ্যামলী সুলতানা জেদনী বলেন, ‌‘হান্নান মাসুদের প্রতি সাধারণ মানুষের ভালোবাসা দেখে আমি অভিভূত। শুধু সোনার আংটি নয়, অনেকে আমার যাওয়ার খরব পেলে নানা ধরনের খাবার বানিয়ে রাখেন। আজকের ঘটনাও সেই ভালোবাসারই বহিঃপ্রকাশ।’

তিনি আরও বলেন, ‘গত দেড় বছর হান্নান মাসুদ হাতিয়া দ্বীপের সাধারণ মানুষের জন্য যে কাজ করেছেন, এসব উপহারের মাধ্যমে তা প্রস্ফুটিত হচ্ছে। আমি হাতিয়ার মানুষের কাছে কৃতজ্ঞ। হান্নান মাসউদের স্ত্রী হিসেবে আমি অনেক গর্ববোধ করছি।’

স্বামীর পক্ষে ভোট চাইতে গিয়ে সোনার আংটি উপহার পেলেন নোয়াখালী-৬ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদের

এসময় উঠান বৈঠকে ছাত্রশক্তির হাতিয়া উপজেলার সদস্যসচিব আশিক এলাহী ও অন্যান্য নেতাকর্মীসহ গ্রামের শতাধিক নারী ভোটার উপস্থিত ছিলেন।

রাতে এ বিষয়ে জানতে চাইলে সংসদ সদস্য প্রার্থী এনসিপি নেতা আবদুল হান্নান মাসউদ জাগো নিউজকে বলেন, ‘বিষয়টি আমিও শুনেছি। পরে ফেসবুকেও দেখেছি। এটি হাতিয়ার সাধারণ মানুষের নিখাদ ভালোবাসা।’

ইকবাল হোসেন মজনু/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।