জাগো নিউজে সংবাদ প্রকাশ

প্লাস্টিক পণ্যের দাঁড়িপাল্লা দিয়ে তৈরি সেই টাওয়ার অপসারণ শুরু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশিত: ০৩:৫৩ পিএম, ০৬ ফেব্রুয়ারি ২০২৬
প্লাস্টিক পণ্য দিয়ে তৈরি দাঁড়িপাল্লা প্রতীকের উঁচু টাওয়ারটি ভেঙে ফেলা হয়েছে। ছবি-সংগৃহীত

নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ড. কেরামত আলীর নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত প্লাস্টিকজাত সামগ্রী অপসারণে অভিযান শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বেলা ১১টায় চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে জামায়াতে ইসলাম মনোনীত প্রার্থী মাওলানা কেরামত আলীর নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত প্লাস্টিকের তৈরি দাঁড়িপাল্লা প্রতীকের উঁচু টাওয়ার ভেঙে ফেলা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনী উপজেলার কানসাট-পুকুরিয়াসহ বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা কর হয়।

আরও পড়ুন:
আদালতে ক্ষমা চেয়েও প্লাস্টিকের দাঁড়িপাল্লা সরাননি জামায়াত প্রার্থী

শিবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তৌফিক আজিজ বলেন, ‌‘প্লাস্টিকের তৈরি কোনো নির্বাচনি প্রতীক ব্যবহার অবৈধ। পাশাপাশি তিন মিটার বা ১০ ফুটের বেশি উচ্চতার প্রতীক ব্যবহারও আচরণবিধি লঙ্ঘন হয়। এসব অবৈধ প্রতীক অপসারণ করা হচ্ছে।’

এর আগে ২ ফেব্রুয়ারি ‘আদালতে ক্ষমা চেয়েও প্লাস্টিকের দাঁড়িপাল্লা সরাননি জামায়াত প্রার্থী’ শিরোনামে একটি সংবাদ প্রকাশ করে জাগো নিউজ।

সোহান মাহমুদ/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।