নারায়ণগঞ্জ-৪
জমিয়তের প্রার্থী মনির কাসেমীর বিরুদ্ধে কোটি টাকার মানহানি মামলা
নারায়ণগঞ্জ-৪ আসনের বিএনপি সমর্থিত জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ মনোনীত খেজুর গাছ প্রতীকের প্রার্থী মুফতি মনির হোসাইন কাসেমীর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে মানহানি মামলা করা হয়েছে।
রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জের স্থানীয় অনলাইন নিউজ পোর্টাল নিউজ নারায়ণগঞ্জ টোয়েন্টিফোর ডটকমের পক্ষে কর্মকর্তা মো. আকাশ বাদী হয়ে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন।
মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দিন মামলাটি গ্রহণ করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) তদন্তের নির্দেশ দিয়েছেন।
মামলার বাদী আকাশ বলেন, স্কুলে প্রকাশ্য নারী ভোটারদের টাকা দেওয়ার ভিডিও সব গণমাধ্যমে প্রচার প্রকাশিত হলেও কাসেমী ও অজ্ঞাতপরিচয় আসামিরা পরস্পর যোগসাজশে ‘নিউজ নারায়ণগঞ্জ ২৪ ডটকম’ ও ‘নিউজ নারায়ণগঞ্জ ডিজিটাল’র বিরুদ্ধে অসত্য, অপ্রীতিকর, বিব্রতকর ও মানহানিকর তথ্য পোস্ট, প্রচার ও প্রকাশে প্রতিষ্ঠানটির চরম মানহানি করে এক কোটি টাকার ক্ষতি হয়েছে।
মামলার আইনজীবী খোরশেদ আলম বলেন, মনির কাসেমীর বিরুদ্ধে মামলা হয়েছে। আদালত মামলাটি গ্রহণ করে সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছেন।
মোবাশ্বির শ্রাবণ/এসআর/এমএস