বাগেরহাটে ১৫ দোকান আগুনে পুড়ে ছাই

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বাগেরহাট
প্রকাশিত: ১০:৪৩ এএম, ১০ ফেব্রুয়ারি ২০২৬

বাগেরহাটে অগ্নিকাণ্ডে ১৫টি দোকান পুড়ে গেছে। এতে প্রায় দেড় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) ভোররাতে শহরের পুরাতন লঞ্চঘাট এলাকায় মুক্তিযোদ্ধা নিক্সন মার্কেটে এ অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে বাগেরহাট ফায়ার সার্ভিসের দুই ঘণ্টা চেষ্টার ফলে আগুন নিয়ন্ত্রণে আসে।

প্রত্যক্ষদর্শী জানান, প্রতিবছরের ন্যায় এ বছরও মুক্তিযোদ্ধা নিক্সন মার্কেটে শীতের কাপড় বিক্রি করতে অস্থায়ীভাবে ১৫টি দোকান দিয়েছিল ব্যবসায়ীরা। হঠাৎ রাতে কিভাবে আগুন লেগেছে তা কেউ জানাতে পারেনি। দাউ দাউ করে আগুন জ্বলতে দেখে আমরা ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণ আনে।

ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) শেখ মামুনুর রশিদ বলেন, খবর পেয়ে সঙ্গে সঙ্গে আমরা দ্রুত ঘটনাস্থলে যায়। দুইটি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

নাহিদ ফরাজী/এমএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।