রাজশাহীতে বিপুলসংখ্যক দেশীয় অস্ত্র ও ককটেল উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজশাহী
প্রকাশিত: ০৪:৪০ পিএম, ১০ ফেব্রুয়ারি ২০২৬

রাজশাহীতে পৃথক দুটি অভিযান চালিয়েছে ২৪টি তাজা ককটেল এবং বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে র‌্যাব।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে র‌্যাব-৫-এর সিপিএসসি কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হকের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তি ব্যাব জানায়, গত ১০ ফেব্রুয়ারি রাতের অভিযানে কাশিয়াডাঙ্গা এলাকায় ২৪টি ককটেল উদ্ধার করা হয়। এছাড়াও পুঠিয়া থানাধীন বানেশ্বর এলাকায় ৪০টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এর মধ্যে রামদা ৪টি, হাসুয়া ৫টি, ছুরি ৫টি, কুঠার সদৃশ টাঙ্গি ১৮টি, হাতলযুক্ত হ্যামার ২টি রয়েছে। উদ্ধারকৃত আলামতগুলো সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে এবং এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেফতারের প্রচেষ্টা চলছে।

র‌্যাব জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে প্রভাবিত করার উদ্দেশ্যে এগুলো মজুত করা হয়েছিল। এসব অস্ত্র উদ্ধারে তাদের তৎপরতা অব্যাহত আছে।

সাখাওয়াত হোসেন/কেএইচকে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।