পোলিং এজেন্টদের কেন্দ্রে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ মনীষার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বরিশাল
প্রকাশিত: ০৯:৫৬ এএম, ১২ ফেব্রুয়ারি ২০২৬

বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) বরিশাল জেলার আহ্বায়ক ও প্রার্থী ডা. মনীষা চক্রবর্তী বলেছেন, রাত থেকেই কেন্দ্রে কেন্দ্রে পেশিশক্তির একটা প্রভাব বিস্তার করা হয়েছে। এলাকায় এলাকায় পেশিশক্তির মহড়া দেওয়া হয়েছে। সকালে কেন্দ্রে আমাদের পোলিং এজেন্টদের ঢুকতে বাধা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৯টায় নগরীর এস সি জি এম মাধ্যমিক বিদ্যালয়ে ভোট প্রদান শেষে এসব অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, এখন পর্যন্ত ভোটের পরিবেশ সুষ্ঠু থাকলেও ফলাফল ঘোষণা করার আগ পর্যন্ত নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিয়ে শঙ্কা রয়েছে। প্রশাসন সঠিকভাবে দায়িত্ব পালন করলে জনগণ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে। প্রশাসন যদি নিরপেক্ষ না থাকে তাহলে সুষ্ঠু ভোট কখনোই সম্ভব নয়।

তিনি আরও বলেন, প্রশাসনকে পেশিশক্তির প্রভাব বন্ধ করতে হবে, তা না পারলে প্রশাসনের প্রতি জনগণের আস্থা থাকবে না।

শাওন খান/এফএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।