ঝালকাঠির দুই আসনে দুপুর ২টা পর্যন্ত ভোট পড়েছে ৪৬.৬৫ শতাংশ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝালকাঠি
প্রকাশিত: ০৩:৫৪ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠির দুটি সংসদীয় আসনে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। বৃহস্পতিবার দুপুর ২টা পর্যন্ত জেলায় গড়ে ভোট পড়েছে ৪৬ দশমিক ৬৫ শতাংশ।

এর মধ্যে ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনে ভোট পড়েছে ৪৫ দশমিক ৯১ শতাংশ এবং ঝালকাঠি-২ (সদর-নলছিটি) আসনে ভোট পড়েছে ৪৭ দশমিক ১২ শতাংশ।

ঝালকাঠি জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. মমিন উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

জেলা প্রশাসন সূত্র জানায়, সকাল সাড়ে ৭টা থেকে নির্ধারিত সময় অনুযায়ী বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে।

দুপুর পর্যন্ত অধিকাংশ কেন্দ্রেই ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা গেছে। কোথাও বড় ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

এএমআইএন/এমএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।