কারচুপির অভিযোগে হাসনাতের আসনে ট্রাক প্রতীকের ভোটবর্জন
ভোট কারচুপি ও অনিয়মের অভিযোগে কুমিল্লা-৪ আসনে বিএনপি জোটের প্রার্থী মো. জসিম উদ্দিন (ট্রাক) নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে ফেসবুক লাইভে এসে তিনি এ ঘোষণা দেন।
তিনি বলেন, বড়শালঘর, ইউছুফপুর, রসুলপুর, সুবিল, মাশিকাড়া ও ফতেহাবাদসহ বিভিন্ন ইউনিয়নে অনিয়ম হয়েছে। ভোট করচুপি, ব্যালট ছিনতাই করা হয়েছে। আমাদের এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। অনেককে রক্তাক্ত করা হয়েছে। আমাদের নেতাকর্মী যারা কেন্দ্রে যাইতে চাইছে তাদের মারধর করা হয়েছে। বাড়ি বাড়িতে হুমকি দেওয়া হয়েছে। এ পরিস্থিতিতে দেবিদ্বারের সার্বিক বিষয়ে চিন্তা করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জন করলাম।
জসিম উদ্দিন বলেন, প্রশাসন আমাদের কোনো ধরনের সহযোগিতা করেনি। তাদের বারবার ফোন করার পরেও কেন্দ্রে আসেননি। আমরা যখন তাদের কাছে অভিযোগ জানিয়েছি, তখন তারা বলতেন আমরা দেখছি আপনারা যান। বিভিন্ন অজুহাতে আমাদের সাড়া দেননি। পুলিশ ও সেনাবাহিনীসহ কেউ আমাদের সহযোগিতা করেননি।
জাহিদ পাটোয়ারী/আরএইচ/এমএন