বরিশাল-৫ আসনে এগিয়ে সরোয়ার, দ্বিতীয় স্থানে ফয়জুল করীম

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বরিশাল
প্রকাশিত: ০৭:৫২ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০২৬

বরিশাল-৫ (সিটি-সদর) আসনে ২৬টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে (বেসরকারি) এগিয়ে রয়েছেন বিএনপির মনোনীত প্রার্থী মজিবর রহমান সরোয়ার। তিনি ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ১৭ হাজার ৯৯২ ভোট। তার প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী ফয়জুল করীম হাতপাখা প্রতীক নিয়ে পেয়েছেন ১৪ হাজার ৯২৫ ভোট।

তৃতীয় স্থানে রয়েছে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) এর মনীষা চক্রবর্তী। তিনি মই প্রতীক নিয়ে পেয়েছেন ২ হাজার ৬২২ ভোট।

এ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৬৮ হাজার ৫৬৯ জন। এরমধ্যে পুরুষ ভোটার দুই লাখ ৩৫ হাজার ৬৪৯, নারী ভোটার দুই লাখ ৩২ হাজার ৯১৭ এবং তৃতীয় লিঙ্গের ভোটার তিনজন। বেসরকারিভাবে ফলাফলে এ তথ্য জানা গেছে।

এইচআরএস/এমএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।