৪৫ কেন্দ্রের ফলাফলে এগিয়ে রুমিন ফারহানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ০৯:৪০ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০২৬

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে প্রাপ্ত ফলাফলে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা ৪৫টি কেন্দ্রে ১২ হাজার ২৩৪ ভোটে এগিয়ে রয়েছেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টায় রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে এ তথ্য জানা যায়।

তথ্য অনুযায়ী, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে পোস্টাল ভোটসহ ১৫২টি কেন্দ্র রয়েছে। এরমধ্যে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রাপ্ত ৪৫টি কেন্দ্রের ফলাফলে রুমিন ফারহানা হাঁস প্রতীকে পেয়েছেন ৩৪ হাজার ৪৬০ ভোট। তার তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জুনায়েদ আল হাবীব খেজুর গাছ প্রতীকে পেয়েছেন ২৩ হাজার ২২৬ ভোট।

আবুল হাসনাত মো. রাফি/এসআর/এমএন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।