রাজশাহীর ৬ আসনেই ‘হ্যাঁ’ ভোট জয়ী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজশাহী
প্রকাশিত: ১২:৫৪ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০২৬

রাজশাহীর ৬টি আসনেই বিপুল ভোটে ‘হ্যাঁ’ ভোট জয়ী হয়েছে। বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) রাতে রাজশাহী জেলা প্রশাসক পোস্টাল ও ভোট গ্রহণের ব্যালটে যোগফল প্রকাশ করে। এতে রাজশাহী জেলার সব কটি আসনেই হ্যাঁ ভোট বিজয়ী হয়েছে।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, রাজশাহী-১ আসনে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ২ লাখ ৪০ হাজার ৫২৫টি, ‘না’ পড়েছে ৭৫ হাজার ২৬৮টি। রাজশাহী-২ আসনে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ১ লাখ ৪৯ হাজার ৮৩৮টি, ‘না’ ভোট পড়েছে ৭৭ হাজার ৬৩১টি। রাজশাহী-৩ আসনে ‘হ্যাঁ’ ভোট ১ লাখ ৯৪ হাজার ৮৮১টি, আর না ভোট পড়েছে ৯৬ হাজার ১২৪টি।

এছাড়া রাজশাহী-৪ আসনে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ১ লাখ ৪৫ হাজার ৩৮২টি। ‘না’ ভোট পড়েছে ৬১ হাজার ২২৯টি এবং রাজশাহী-৫ আসনে ‘হ্যাঁ’ ১ লাখ ৩৫ হাজার ৩৫৪টি, ‘না’ ভোট পড়েছে ৭৯ হাজার ১৬৮টি।

সর্বশেষ রাজশাহী-৬ আসনে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ১ লাখ ৩০ হাজার ৮০৫টি এবং না ভোট পড়েছে ৯৫ হাজার ২১২টি।

তিনি বলেন, রাজশাহী মোট ৬টি আসনেই হ্যাঁ ভোট জয়ী হয়েছে।


সাখাওয়াত হোসেন/কেএইচকে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।