টাঙ্গাইলে ৭টিতে বিএনপি, ১টিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী
ত্রয়োদশ সংসদ নির্বাচনে টাঙ্গাইলের ৮টি আসনের মধ্যে ৭টিতে বিএনপির প্রার্থীরা বেসকারিভাবে বিজয়ী হয়েছেন। একটি আসনে স্বতন্ত্র প্রার্থী জয়ী হন। বৃহস্পতিবার রাত পৌনে ৩টা পর্যন্ত জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার শরীফা হক এসব ফলাফল ঘোষণা করেন।
টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী)
এ আসনে বিএনপির প্রার্থী ফকির মাহবুব আনাম ১ লাখ ৫৩ হাজার ৯৩২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী মুহাম্মদ আব্দুল্লাহেল কাফী পান ৯৪ হাজার ৪৬২ ভোট। ১৪৯টি কেন্দ্রে এ আসনে ৬৫.৬৭ শতাংশ ভোট কাস্টিং হয়েছে। বাতিল হয়েছে ৫ হাজার ৯৫৫টি ভোট।
টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর)
এ আসনে বিএনপির প্রার্থী আব্দুস ছালাম পিন্টু ১ লাখ ৯৮ হাজার ২১৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী হুমায়ুন কবির পান ৬০ হাজার ৮৭১ ভোট। ১৩৯টি কেন্দ্রে এ আসনে ৬৪.৫৬ শতাংশ ভোট কাস্টিং হয়েছে। বাতিল হয়েছে ৫ হাজার ৫৫৫টি ভোট।
টাঙ্গাইল-৩ (ঘাটাইল)
এ আসনে স্বতন্ত্র প্রার্থী (বিএনপির বিদ্রোহী) লুৎফর রহমান খান আজাদ ১ লাখ ৭ হাজার ৯০১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী এস এম ওবায়দুল হক পান ৮২ হাজার ৮৬৯ ভোট। ১২৩টি কেন্দ্রে এ আসনে ৬১.৮৪ শতাংশ ভোট কাস্টিং হয়েছে। বাতিল হয়েছে ৬ হাজার ২৪০টি ভোট।
টাঙ্গাইল-৪ (কালিহাতী)
এ আসনে বিএনপির প্রার্থী লুৎফর রহমান মতিন ১ লাখ ৫ হাজার ৩৪২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আব্দুল লতিফ সিদ্দিকী পান ৬২ হাজার ৫০৯ ভোট। ১১৫টি কেন্দ্রে এ আসনে ৬১.০২ শতাংশ ভোট কাস্টিং হয়েছে। বাতিল হয়েছে ৪ হাজার ৩টি ভোট।
টাঙ্গাইল-৫ (সদর)
এ আসনে কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন বেসরকারি ফলাফলে বিজয়ী হয়েছেন। তিনি পান ১ লাখ ৩১ হাজার ২৭৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের আহসান হাবিব মাসুদ পেয়েছেন ৮০ হাজার ৮২৩ জন। এ ছাড়া স্বতন্ত্র প্রার্থী ফরহাদ ইকবাল ৬৯ হাজার ৪০৮ ভোট পান। ঘোষিত ফলাফল অনুয়ায়ী, টাঙ্গাইল-৫ আসনে ৪ লাখ ৬২ হাজার ৪১২টি ভোটারের মধ্যে কাস্টিং হয় ২ লাখ ৮৮ হাজার ৮০ ভোট। এর মধ্যে বাতিল হয় ৪ হাজার ৪০১ ভোট। শতকরা হিসেবে মোট ৬৩.২৫ ভাগ ভোট কাস্টিং হয়।
টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার)
এ আসনে বিএনপির প্রার্থী রবিউল আউয়াল লাভলু ১ লাখ ৫০ হাজার ৯৫২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী এ কে এম আব্দুল হামিদ পান ৯১ হাজার ৯১৪ ভোট। ১৫৫টি কেন্দ্রে এ আসনে ৬০.৬৫ শতাংশ ভোট কাস্টিং হয়েছে। বাতিল হয়েছে ৫ হাজার ৭২৫টি ভোট।
টাঙ্গাইল-৭ (মির্জাপুর)
এ আসনে বিএনপির প্রার্থী আব্দুল কালাম আজাদ ১ লাখ ৪১ হাজার ২৫৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী আব্দুল্লাহ এবনে আবুল হোসেন পান ৭১ হাজার ৪০ ভোট। ১২৬টি কেন্দ্রে এ আসনে ৫৮.১৩ শতাংশ ভোট কাস্টিং হয়েছে। বাতিল হয়েছে ৪ হাজার ৪৬৭টি ভোট।
টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর)
এ আসনে বিএনপির প্রার্থী আহমেদ আযম খান ১ লাখ ১৪ হাজার ২১৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন আলমগীর পান ৭৭ হাজার ১৩০ ভোট। ১৩২টি কেন্দ্রে এ আসনে ৬০.৮১ শতাংশ ভোট কাস্টিং হয়েছে। বাতিল হয়েছে ৩ হাজার ৮০০ ভোট।
আব্দুল্লাহ আল নোমান/এসইউ