ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী হচ্ছেন টাঙ্গাইলের ফকির মাহবুব আনাম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফকির মাহবুব আনাম নতুন মন্ত্রিসভায় শপথগ্রহণের আমন্ত্রণ পেয়েছেন। তাকে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হচ্ছে বলে জানা গেছে।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে টেলিফোনের মাধ্যমে তাকে এই বিষয়টি জানানো হয়। বিকেলে ফকির মাহবুব আনামের ঘনিষ্ঠ একটি সূত্র এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছে।
টাঙ্গাইল ১- আসন থেকে ফকির মাহবুব আনাম ১ লাখ ৫৩ হাজার ৯৩২ ভোট পেয়ে বিজয়ী হয়। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী মুহাম্মদ আব্দুল্লাহেল কাফী পান ৯৪ হাজার ৪৬২ ভোট। দীর্ঘদিন পর বিএনপির প্রার্থী বিজয়ী হওয়ায় দলীয় নেতা–কর্মীরা আনন্দে উদ্বেলিত।
আব্দুল্লাহ আল নোমান/কেএইচকে/এমএস