জয়পুরহাট-২ আসনে বিএনপির আব্দুল বারী বিজয়ী
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাট-২ (কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুর) আসনে বেসরকারি ফলাফলে ধানের শীষের প্রার্থী আব্দুল বারী নির্বাচিত হয়েছেন। ১২ ফেব্রুয়ারি দিবাগত রাতে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আল-মামুন মিয়ার স্বাক্ষরিত চিঠিতে এসব তথ্য জানানো হয়েছে। এ আসনে ভোটের শতাংশ দাঁড়িয়েছে ৭৩ দশমিক ৪৩ শতাংশ।
এ আসনের ১৫০টি কেন্দ্রের ফলাফলে ১ লাখ ৫৮ হাজার ৬৫ ভোট পেয়ে তিনি বেসরকারিভাবে নির্বাচিত হন। অপরদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী এস এম রাশেদুল আলম দাঁড়িপাল্লা প্রতীকে ৯২ হাজার ৫১৭ ভোট পেয়েছেন। এ ছাড়া আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) এস এ জাহিদ ঈগল প্রতীকে ১ হাজার ৫৫৫ ভোট পেয়েছেন।
এ আসনে বৈধ ভোটের সংখ্যা ২ লাখ ৫২ হাজার ১৩৭, বাতিল ভোটের সংখ্যা ৬ হাজার ২৩। সর্বমোট প্রদত্ত ভোটের সংখ্যা ২ লাখ ৫৮ হাজার ১৬০, মোট ৩ লাখ ৫১ হাজার ৫৭২।
মাহফুজ রহমান/এসইউ