ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক

সকালে তীব্র যানজট, কমেছে সন্ধ্যার পর

উপজেলা প্রতিনিধি
উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ০৭:৩০ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০২৬
সন্ধ্যার পর থেকে থেমে থেমে চলাচল করছে গাড়ি

টানা ১০ ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে সৃষ্টি হওয়া তীব্র যানজট কমতে শুরু করেছে। সকাল থেকে যানজটের নাকালে পড়ে মানুষের নাজেহাল অবস্থা হলেও সন্ধ্যার পর থেমে থেমে যানবাহন চলতে দেখা গেছে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ৮টার পর সৃষ্টি হওয়া যানজট সন্ধ্যা ৬টা পর কমতে শুরু করে।

সকালে তীব্র, সন্ধ্যার পর কমেছে যানজট

খোঁজ নিয়ে জানা গেছে, ভোরের দিকে এশিয়ান হাইওয়েতে একটি মালবাহী গাড়ি বিকল হয়। ফলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনের সানারপাড় থেকে মদনপুর পর্যন্তের প্রায় আট কিলোমিটার সড়কজুড়ে সকাল হতে তীব্র যানজট সৃষ্টি হয়। একটানা ১০ ঘণ্টা যানজটে যাতায়াতকারী যাত্রী এবং যানবাহন চালকদের নাজেহাল অবস্থা পড়তে হয়। তবে সন্ধ্যা ৬টার পর থেকে থেমে থেমে গাড়ি চলতে দেখা গেছে।

এ বিষয়ে শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ জুলহাস উদ্দিন জাগো নিউজকে বলেন, ‌‘গাড়ি থেমে থেমে চলতে শুরু করেছে। মূলত আজ গাড়ির অতিরিক্ত চাপ। গাড়িচালকরা এশিয়ান হাইওয়েতে নিয়মের বাইরে গিয়ে উল্টাপাল্টাভাবে গাড়ি পারাপারের চেষ্টা করায় এ যানজট সৃষ্টি হয়েছিল। এখন স্বাভাবিক হচ্ছে।’

সকালে তীব্র, সন্ধ্যার পর কমেছে যানজট

কাচপুর হাইওয়ে থানার ট্রাফিক ইনচার্জ বিষ্ণুপদ শর্মা জাগো নিউজকে বলেন, গাড়ির অতিরিক্ত চাপের কারণে যানজট সৃষ্টি হয়েছিল। এখন যানচলাচল স্বাভাবিক রয়েছে।

মো. আকাশ/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।