গভীর রাতে মসজিদে আগুন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ময়মনসিংহ
প্রকাশিত: ০৮:২৬ এএম, ২৩ ফেব্রুয়ারি ২০২৬

ময়মনসিংহের গফরগাঁওয়ে একটি মসজিদে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে মসজিদের ভেতরে থাকা মালামাল ও স্থাপনা পুড়ে গেছে।

রোববার (২২ ফেব্রুয়ারি) দিনগত রাত ৩টার দিকে উপজেলার বারবাড়ীয়া মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন গফরগাঁও ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. দেলোয়ার হোসেন।

তিনি বলেন, একটি টিনের মসজিদে আগুন লাগার খবর পেয়ে আমাদের একটি ইউনিট ঘটনাস্থলে যায়। রাত ৪টার পর আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। কিন্তু এর আগেই মসজিদের ভেতরে থাকা কার্পেট, জেনারেটর ও ফ্যানসহ বিভিন্ন মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। স্থানীয় লোকজনের চেষ্টায় মসজিদের কিছু টিন অক্ষত অবস্থায় উদ্ধার হয়েছে।

মো. দেলোয়ার হোসেন আরও বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। মসজিদের ভেতরে কেউ ছিলেন না। ফলে হতাহতের ঘটনা ঘটেনি। আগুনে মোট ৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

কামরুজ্জামান মিন্টু/এমএন/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।