সুনামগঞ্জ

৮ গ্রামের মানুষ মিলে জলমহালের অর্ধকোটি টাকার মাছ লুটপাট

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সুনামগঞ্জ
প্রকাশিত: ১০:৩৫ পিএম, ২০ ফেব্রুয়ারি ২০২৬
জলমহালে নেমে টর্চলাইট জ্বালিয়ে মাছ লুট করতে থাকেন আট গ্রামের লোকজন

সুনামগঞ্জের শান্তিগঞ্জ কাওয়াজুরী জলমহালে মাছ লুটপাটের ঘটনা ঘটেছে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাতে উপজেলার আটটি গ্রামের ৭-৮ হাজার মানুষ মাছ লুট করেন বলে অভিযোগ জলমহালটির ইজারাদার আঙ্গুর মিয়া।

খোঁজ নিয়ে জানা যায়, ইফতারের পর কাওয়াজুরী জলমহালে কাওয়াজুরী, উফতিরপাড়, নগদিপুর, ছোট নগদিপুর, লাউগাঙ্গ, ধীতপুর, ফুকিডর ও দৌলতপুর গ্রামের মানুষরা জাল, বালতি নিয়ে হঠাৎ করে জলমহালে ঢুকে একযোগে মাছ শিকার করতে থাকেন। এতে ওই মহালের প্রায় অর্ধকোটি টাকার মাছ লুট করা হয়।

জলমহালের ইজারাদার আঙ্গুর মিয়া বলেন, ‌‘হঠাৎ করে আট গ্রামের মানুষ একত্রিত হয়ে জলমহালে নেমে টর্চলাইট জ্বালিয়ে মাছ লুট করতে থাকে। কম হলেও ৫০ লাখ টাকার মাছ তারা লুট করে নিয়ে গেছে।’

তিনি বলেন, বৈধভাবে ইজারা নেওয়া জলমহালে এমন লুটপাট সত্যিই দুঃখজনক। আমি এর বিচার চাই।’

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলি উল্যাহ বলেন, এ বিষয়ে এখনো কোনো অভিযোগ পাইনি। জলমহালের ইজারাদার আমাদের কিছু জানাননি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

লিপসন আহমেদ/এসআর

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।