ভোটারদের হুমকি, সিরাজগঞ্জে দুই বিএনপি নেতার পদ স্থগিত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০৩:০৯ এএম, ১৬ ফেব্রুয়ারি ২০২৬

সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) সংসদীয় আসনে ভোটারদের হুমকি ও মারধরের অভিযোগে দুই বিএনপি নেতার সব পদ স্থগিত করেছে জেলা বিএনপি। রোববার (১৫ ফেব্রুয়ারি) দিনগত রাতে জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশের সই করা পৃথক দুটি পত্রে এই তথ্য জানানো হয়।

পদ স্থগিত হওয়া নেতারা হলেন- বেলকুচি পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মণ্ডল ও জাতীয়তাবাদী সাইবার দলের বেলকুচি পৌর শাখার সাংগঠনিক সম্পাদক শিহাব মণ্ডল।

ওই পত্রে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তীকালে দলীয় শৃঙ্খলা ভঙ্গ, সাধারণ ভোটারদের হুমকি-ধমকি, দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মারধরে জড়িত থাকার দায়ে মামলা হওয়ায় দলীয় সব পদ থেকে স্থগিতাদেশ দেওয়া হলো। জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ ও সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন।

এম এ মালেক/এসএএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।