ট্রেনে কাটা পড়ে অবসরপ্রাপ্ত বিজিবি সদস্যের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ময়মনসিংহ
প্রকাশিত: ০৭:৫৪ পিএম, ২৩ ফেব্রুয়ারি ২০২৬

ময়মনসিংহের গফরগাঁওয়ে রেললাইন পারাপারের সময় ট্রেনে কাটা পড়ে মো. মহিউদ্দিন শেখ (৫৯) নামের এক অবসরপ্রাপ্ত বিজিবি সদস্যের মৃত্যু হয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে পৌর শহরের শিলাসী কাদের কমিউনিটি সেন্টারের সামনে এ ঘটনা ঘটে।

নিহত মো. মহিউদ্দিন শেখ পৌরসভার শিলাসী এলাকার বাসিন্দা। তিনি বিজিবির অবসরপ্রাপ্ত সদস্য।

বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকতার হোসেন।

তিনি বলেন, যোহরের নামাজ শেষে বাড়ি ফিরছিলেন মহিউদ্দিন শেখ। দুপুর আড়াইটার দিকে শিলাসী কাদের কমিউনিটি সেন্টারের সামনে পর্যন্ত এসে রেললাইন পারাপার হচ্ছিলেন। এসময় জামালপুরের দেওয়ানগঞ্জগামী অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি আরও বলেন, এই ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। মরদেহটি ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

কামরুজ্জামান মিন্টু/এনএইচআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।