ফরিদপুরে দুই ভেকু মালিককে দেড় লাখ টাকা জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ০৯:১০ পিএম, ২৩ ফেব্রুয়ারি ২০২৬

ফরিদপুরের ভাঙ্গায় দুই ভেকু মালিককে দেড় লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৩ ফ্রেব্রয়ারি) বিকেলে ভাঙ্গা উপজেলার মানিকদহ ইউনিয়নের জাহানপুর এলাকায় এবং কাউলিবেড়া ইউনিয়নের পড়ারন এলাকায় ভেকু দিয়ে অবৈধভাবে কৃষি জমিতে মাটি কাটার অভিযোগে তাদেরকে দেড়লাখ টাকা জরিমানা করা হয়।

আদালত সূত্র জানায়, ভেকু দিয়ে পরিবেশের ভারসাম্য নষ্ট ও ফসলি জমি ক্ষতিগ্রস্ত করার কারণে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে উপজেলার ধর্মদী গ্রামের আব্দুল মালিক মৃধার ছেলে রেজাউল মৃধাকে এক লাখ টাকা এবং আবদুল্লাহবাদ গ্রামের হাকি ফকিরের ছেলে রিয়াজুল ফকিরকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সদরুল আলম সিয়াম বলেন, জরিমানার অর্থ তাৎক্ষণিক আদায় করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের অবৈধ কার্যক্রম পরিহারের জন্য সংশ্লিষ্টদের কঠোরভাবে সতর্ক করা হয়।

এন কে বি নয়ন/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।