কাপড়ের হাটের সিন্ডিকেট ভাঙার ঘোষণা দিলেন এমপি আফজাল

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুস্টিয়া
প্রকাশিত: ০৬:৫৪ পিএম, ২৪ ফেব্রুয়ারি ২০২৬

কুষ্টিয়ার কুমারখালীর ঐতিহ্যবাহী কাপুড়িয়া হাটের সিন্ডিকেট ভাঙার ঘোষণা দিয়েছেন কুষ্টিয়া-৪ (খোকসা–কুমারখালী) আসনের সংসদ সদস্য মো. আফজাল হোসেন।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে হাট পরিদর্শনকালে ব্যবসায়ীদের সঙ্গে সরাসরি কথা বলেন। এসময় সার্বিক পরিস্থিতি, অবকাঠামোগত সীমাবদ্ধতা ও নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে ব্যবসায়ীরা তাদের বক্তব্য তুলে ধরেন। বিশেষ করে বাজারে অনিয়ম ও সিন্ডিকেট কার্যক্রমের অভিযোগ সামনে আসে।

এসময় এমপি বলেন, বাজার ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত এবং কোনো ধরনের সিন্ডিকেট বরদাস্ত করা হবে না। স্থানীয় ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ ও একটি সুশৃঙ্খল বাজারব্যবস্থা গড়ে তুলতে প্রয়োজনীয় প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হবে।

এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমারখালী পৌরসভা শাখার নেতারা, বাজার কমিটির প্রতিনিধি উপস্থিত ছিলেন। তারা বাজার উন্নয়নে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

আল-মামুন সাগর/এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।