নারিকেল গাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু


প্রকাশিত: ০২:২০ পিএম, ১১ জুলাই ২০১৬

যশোর শহরতলির বালিয়াডাঙ্গা গ্রামে নারিকেল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে শ্রমিক রঞ্জু আহমেদের (৩৫) মৃত্যু হয়েছে। নিহত রঞ্জু ওই গ্রামের সালাম হকের ছেলে। তিনি আহাদ জুট মিলের রুলার চালক ছিলেন।

সোমবার সকালে সদর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহতের স্বজনরা জানান, সকালে রঞ্জু নিজেদের গাছ থেকে নারিকেল পাড়তে গিয়ে পড়ে যান। এসময় তিনি গুরুতর আহত হন। পরে তাকে যশোর জেনারেল হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এএম/মিলন রহমান/এআরএ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।