মুফতি হান্নানের ভাই মতি মুন্সি গ্রেফতার


প্রকাশিত: ০৩:০২ পিএম, ১১ জুলাই ২০১৬

গোপালগঞ্জের কোটালীপাড়ায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ বাংলাদেশের (হুজি-বি) নেতা মুফতি আব্দুল হান্নান মুন্সির ছোট ভাই মুন্সি কামরুজ্জামান ওরফে মতি মুন্সিকে (৪৯) গ্রেফতার করেছে পুলিশ।

কোটালীপাড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ফারুক বলেন, সোমবার ভোরে কোটালীপাড়া উপজেলার ঘাঘরকান্দা নামক এলাকা থেকে বিশেষ ক্ষমতা আইনে কামরুজ্জামান ওরফে মতি মুন্সিকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার দুপুরে তাকে গোপালগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

এস এম হুমায়ূন কবীর/এআরএ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।