নিয়োগ পেয়েই মশক নিধনে নামলেন সিটি প্রশাসক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০৫:৫২ পিএম, ২৭ ফেব্রুয়ারি ২০২৬

গাজীপুর সিটি করপোরেশনের নতুন প্রশাসক শওকত হোসেন সরকার দায়িত্ব গ্রহণের প্রথম কর্মদিবসেই মশক নিধন কার্যক্রম শুরু করেছেন। ডেঙ্গু ও চিকুনগুনিয়ার প্রাদুর্ভাব ঠেকাতে নগর ভবন চত্বর থেকে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত গাজীপুর নগর ভবনে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে নিয়ে টঙ্গী থেকে মশক নিধন কার্যক্রমে অংশ নেন প্রশাসক শওকত হোসেন সরকার। এসময় ফগার মেশিন ও লার্ভিসাইড ছিটিয়ে প্রশাসক নিজেই সিটি করপোরেশনের প্রতিটি ওয়ার্ডে বিশেষ অভিযান পরিচালনা করেন। এসময় সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিয়োগ পেয়েই মশক নিধনে নামলে সিটি প্রশাসক

প্রশাসক জানান, প্রতিটি ওয়ার্ডে নিয়মিত স্প্রে কার্যক্রম চালানো হবে ও সচেতনতামূলক প্রচারণাও জোরদার করা হবে। তিনি ভোগড়া বাইপাস মোড়ে মোগড়খালটি পরিদর্শন করেন। সম্প্রতি খালটি পুনঃখনন করা হয়। এ খালে দুই পাশে ওয়াক ওয়ে ও বৃক্ষ রোপণের ব্যবস্থা করা হবে বলে তিনি জানান।

পরে বাসন থেকে কাশিমপুর পর্যন্ত তুরাগ নদীর ওপরে ব্রিজ নির্মাণের পাইলিং কাজের উদ্বোধন করেন। এ ব্রিজটি শিগগিরই প্রধানমন্ত্রী ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন বলেও তিনি জানান।

মো. আমিনুল ইসলাম/এমএন/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।