টস জিতে ব্যাটিংয়ে নিউজিল্যান্ড
সুপার এইটের গ্রুপ দুইয়ের ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে ইংল্যান্ড-নিউজিল্যান্ড। সেই ম্যাচে টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন নিউজিল্যান্ডের অধিনায়ক মিচেল স্যান্টনার। ফলে শুরুতে বোলিং করবে ইংল্যান্ড।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) কলম্বোতে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়।
এই ম্যাচের ওপর ঝুলছে পাকিস্তানের সেমিফাইনাল ভাগ্য। সুপার এইটে পাকিস্তান ও নিউজিল্যান্ডের ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ায় দুই দলই পয়েন্ট ভাগাভাগি করে। ফলে পাকিস্তান এখন তাকিয়ে থাকবে ইংল্যান্ড যেন টানা তিন ম্যাচ জিতে এবং পরে শ্রীলঙ্কার বিপক্ষে বড় ব্যবধানে জয় পায়। নিউজিল্যান্ড আজ জিতে গেলে পাকিস্তানের বিদায় নিশ্চিত হয়ে যাবে।
অন্যদিকে, নিউজিল্যান্ড জয় পাওয়ার ব্যাপারে মরিয়া। ২০২৪ বিশ্বকাপে আফগানিস্তানের কাছে গ্রুপ পর্বে ছিটকে পড়ার হতাশা কাটিয়ে তারা আবারও টুর্নামেন্টের শক্তিশালী দল হিসেবে ফিরে এসেছে। চোট ও অসুস্থতার ধাক্কা সামলেও তারা পাঁচটি সম্পন্ন ম্যাচের মধ্যে চারটিতে জয় পেয়েছে।
নিউজিল্যান্ড একাদশ
টিম সেইফার্ট (উইকেটকিপার), ফিন অ্যালেন, রাচিন রবীন্দ্র, গ্লেন ফিলিপস, ড্যারিল মিচেল, মার্ক চাপম্যান, মিচেল স্যান্টনার (অধিনায়ক), কোল ম্যাককনচি, ম্যাট হেনরি, ইশ সোধি, লকি ফার্গুসন।
ইংল্যান্ড একাদশ
ফিলিপ সল্ট, জস বাটলার (উইকেটকিপার), হ্যারি ব্রুক (অধিনায়ক), জ্যাকব বেথেল, টম ব্যান্টন, স্যাম কারান, উইল জ্যাকস, লিয়াম ডসন, রেহান আহমেদ, জোফরা আর্চার, আদিল রশিদ।
আইএন