বাড়ি ফিরতে চায় বাকপ্রতিবন্ধী স্মৃতি
কুমিল্লা নগরীর দৌলতপুরে স্মৃতি নামের একজন বাকপ্রতিবন্ধী মেয়ে পাওয়া গেছে। সে বাড়ি ফিরতে চায়। মেয়েটি বর্তমানে নগরীর সংরাইশ সরকারি শিশু পরিবারে রয়েছে।
জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক হাসিনা মোর্শেদ জানান, গত শনিবার (৯ জুলাই) ১২ বছর বয়সের স্মৃতিকে নগরীর দৌলতপুর এলাকায় পেয়ে নিজাম উদ্দিন নামের এক ব্যক্তি তার ঠিকানা জানতে চায়। কথা বুঝতে না পেরে তাকে কুমিল্লা কোতয়ালী মডেল থানায় দিয়ে যান।
খবর পেয়ে সমাজসেবার প্রবেশন অফিসার থানায় জিডি করে ওইদিন মেয়েটিকে সংরাইশ সরকারি শিশু পরিবারের তত্ত্বাবধায়ক হেলেনা নূরের নিকট হস্তান্তর করেন।
তিনি আরো বলেন, স্মৃতি শুধু তার নাম লিখতে পারে। ঠিকানা লিখতে পারে না। সে ইশারা-ইঙ্গিতে বাড়ি ফিরতে চায় বলে জানিয়েছে।
মো. কামাল উদ্দিন/বিএ