সিসা উৎপাদনকারী কারখানায় অভিযান, লাখ টাকা জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি শরীয়তপুর
প্রকাশিত: ০৭:২৯ পিএম, ০৪ মার্চ ২০২৬

শরীয়তপুরের ভেদরগঞ্জে পুরাতন ব্যাটারি হতে সিসা উৎপাদনকারী একটি কারখানায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় কারখানা মালিককে এক লাখ টাকা জরিমানা, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ও ৬ জনকে তিনমাসের কারাদণ্ড দেওয়া হয়।

বুধবার (৪ মার্চ) বিকেলে উপজেলার মহিষকান্দি এলাকায় এ অভিযান চালায় সহকারী কমিশনার (ভূমি) কে এম রাফসান রাব্বি।

সিসা উৎপাদনকারী কারখানায় অভিযান, লাখ টাকা জরিমানা

আদালত সূত্র জানায়, উপজেলার মহিষকান্দি এলাকায় সুমন দালাল নামের এক ব্যক্তি অবৈধভাবে পুরাতন ব্যাটারি হতে সিসা উৎপাদনকারী একটি কারখানা পরিচালনা করে আসছে। তিনি বিভিন্ন জেলা থেকে পুরাতন ব্যাটারি সংগ্রহ করে সেগুলো থেকে সিসা বের করে বিভিন্ন কোম্পানিতে বিক্রি করে থাকেন। বিষয়টি জানতে পেরে বুধবার দুপুরে সেখানে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। অভিযানে সত্যতা মেললে কারখানাটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নসহ ছয়জনকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা ধার্য করেন। পাশাপাশি জরিমানা অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

সিসা উৎপাদনকারী কারখানায় অভিযান, লাখ টাকা জরিমানা

বিষয়টি নিয়ে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা কমিশনার (ভূমি) কে এম রাফসান রাব্বি বলেন, মহিষকান্দি এলাকার একটি অবৈধ সিসা কারখানায় অভিযান পরিচালনা করা হয়েছে। ঘটনাস্থল থেকে ছয়জনকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করা হয়।

বিধান মজুমদার অনি/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।