সিদ্ধিরগঞ্জে অবৈধ দোকানপাট উচ্ছেদ

উপজেলা প্রতিনিধি
উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ০৭:৪৫ পিএম, ০৪ মার্চ ২০২৬

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অবৈধভাবে গড়ে উঠা দোকানপাট উচ্ছেদ করেছে পুলিশ। বুধবার (৪ মার্চ) দুপুর আড়াইটার দিকে শিমরাইল মোড় এলাকার ফুটপাত ও মহাসড়ক দখলমুক্ত করতে এ অভিযান চালানো হয়।

দেখা গেছে, শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ জুলহাস উদ্দিনের নেতৃত্বে পরিচালিত অভিযানে মহাসড়ক ও ফুটপাত দখল করে গড়ে উঠা বিভিন্ন অস্থায়ী দোকানপাট সরিয়ে দেওয়া হয়। এ সময় সড়কের স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে দখলদারদের সতর্ক করা হয়। তবে অভিযানের অল্প কিছুক্ষণ পর ফের পুনরায় মহাসড়কের বিভিন্ন স্থানে অবৈধভাবে দোকান বসানো হয়েছে। দখলদারির কোনো পরিবর্তন আসেনি।

সিদ্ধিরগঞ্জে অবৈধ দোকানপাট উচ্ছেদ

এ শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ জুলহাস উদ্দিন বলেন, মহাসড়কে অবৈধ দোকানপাট বসলে যানজট সৃষ্টি হয় এবং জনসাধারণের চলাচলে বিঘ্ন ঘটে। রমজানে সড়ক দখলমুক্ত রাখতে এ ধরনের উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে। তবে উচ্ছেদ অভিযান সমন্বিতভাবে করলে মহাসড়ক দখলমুক্ত রাখা সম্ভব।

মো. আকাশ/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।