মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে ৪ ফার্মেসিকে জরিমানা
কিশোরগঞ্জের ভৈরবে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে ৪ ফার্মেসি মালিককে ১৮ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বেলা ১টায় ভৈরব বাসস্ট্যান্ড এলাকার বিভিন্ন ওষুধ ফার্মেসিতে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এএইচএম আজিমুল হক এ জরিমানা করেন।
জানা যায়, কিশোরগঞ্জ জেলা ড্রাগ সুপার কার্যালয়ের অভিযোগের ভিত্তিতে ভৈরব শহরের বাসস্ট্যান্ড এলাকার বিভিন্ন ওষুধ ফার্মেসিতে অভিযান পরিচালিত হয়। এসময় চারটি ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ও স্যাম্পল ওষুধ পাওয়া যায়। এছাড়া এসব ফার্মেসিতে ড্রাগ লাইসেন্স না পাওয়ায় ১৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এএইচএম আজিমুল হক জানান, মেয়াদোত্তীর্ণ ওষুধ ও স্যাম্পল ওষুধ বিক্রির অভিযোগে ৪টি মামলায় ৪ প্রতিষ্ঠানকে ১৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
রাজীবুল হাসান/কেএইচকে/জেআইএম